Home » হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো

হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারো

সময় কলকাতা ডেস্ক, ১০ জানুয়ারিঃ রবিবারই দেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অনুগামীরা। আর সোমবারই ব্রাজিলে ডানপন্থীদের বিক্ষোভের মাঝেইহাসপাতালে ভরতি করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে। গত বছরের শেষ দিনেই ব্রাজিল ছেড়ে ফ্লোরিডায় পাড়ি দিয়েছিলেন অতি দক্ষিণপন্থী নেতা। জানা গিয়েছে, পেটের সমস্যায় ভুগছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট। আপাতত ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ব্রাজিলের একাধিক গুরুত্বপূর্ণ ভবনে তাঁর অনুগামীরা তাণ্ডব চালানোর পর থেকেই দাবি উঠেছিল, ফ্লোরিডায় থাকার অনুমতি বাতিল করা হোক বলসোনারোর। প্রাক্তন প্রেসিডেন্ট ফ্লোরিডার অ্যাডভেন্ট হেলথ সেলিব্রেশন হাসপাতালে ভরতি রয়েছেন। তবে হাসপাতালের তরফে প্রাক্তন প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে কিছু জানানো হয়নি। ব্রাজিলের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা ঘটনায় তিনি খুবই চিন্তিত বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য,দু’বছর আগে ঘটে যাওয়া আমেরিকার রাষ্ট্রপতি ভবনে হামলার স্মৃতি উসকে দিয়েছে ব্রাজিল। রবিবার ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ, প্রশাসনিক ভবন এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থকেরা। ঠিক ২ বছর আগে ২০২১ সালে ৬ই জানুয়ারি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা এভাবেই আমেরিকার ক্যাপিটেলে হামলা চালিয়েছিল। তারই যেন পুনরাবৃত্তি ঘটল ব্রাজিলে। তবে,রবিবার ব্রাসিলিয়ায় যখন এই হামলা হয়, প্রেসিডেন্ট লুলা সেখানে ছিলেন না বলেই সূত্রের খবর।

ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকেরা রাষ্ট্রপতি ভবন বিভিন্ন প্রশাসনিক ভবন এবং সুপ্রিমকোর্টে আচমকায় হামলা চালায়। সমর্থকরা উঠে পড়েন ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনের ছাদে। যখন ব্রাজিল সমর্থকেরা হামলা চালাচ্ছে সেই সময় কার্যত কিছু পুলিশ নিজেদের সেলফি তোলায় ব্যস্ত ছিল। এর ফলে অভিযোগ উঠছে প্রশাসনের কিছু অংশের মদত রয়েছে বিক্ষোভে। গত বছর কট্টর দক্ষিণপন্থী বোলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থীর লুইস ইনাসিও লুলা দ্যা সিলভা। বর্তমান প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যেই এই আক্রমণ বলে মনে করছে ব্রাজিলের বর্তমান সরকার। তীব্র অসন্তোষ প্রকাশ করে লুলা দ্যা সিলভা জানিয়েছেন বিক্ষোভকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

About Post Author