Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ জানুয়ারি,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৫১৪ – দাসপ্রথার বিরুদ্ধে পোপ লিও এক্স ঘোষণা দেন।

১৮৯৯ – স্বামী ত্রিগুণাতীতানন্দের সম্পাদনায় প্রথম উদ্বোধন (পত্রিকা) প্রকাশিত হয়।

১৯৩৮ – আজকের মকর সংক্রান্তির দিনে বেলুড়মঠের রামকৃষ্ণ মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়।

১৯৬৯ – ভারতের মাদ্রাজ রাজ্যের নতুন নামকরণ হয় তামিলনাড়ু।

১৯৭২ – ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে স্বাধীন বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন করা হয়।

২০০৮ – নাসার পাঠানো ম্যাসেন্জার নামের মহাকাশযান প্রথম বুধ গ্রহের অদেখা গোলাধের্র ছবি তুলতে সক্ষম হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮৩১ – তারাপদ সাঁতরা , বাঙালি পুরাতত্ত্ববিদ এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯০৩ – ইতিহাসবিদ ড.নীহাররঞ্জন রায়-এর জন্মদিন আজ।

১৯১৯ – কাইফি আজমি ভারতীয় প্রথিতযশা উর্দ্দুভাষী কবি ও সাহিত্যিক এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এদিন জন্মান।

১৯২৪ – বিশিষ্ট ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক সবিতাব্রত দত্তের জন্মদিন আজ।

১৯২৬ – মহাশ্বেতা দেবী, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৯২৯ – শ্যামল মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার এদিন জন্মান।

১৯৬৫ – সীমা বিশ্বাস, ভারতীয় চলচ্চিত্রের ও অসমের থিয়েটার জগতের খ্যাতনামা অভিনেত্রীর জন্মদিন আজ।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৫৪ – বিপিনবিহারী গঙ্গোপাধ্যায়, ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী আজকের দিনে প্রয়াত হন।

১৯৬২- অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক এদিন প্রয়াত হন।

১৯৬৯ – শিশু ও কিশোর সাহিত্যের সুপরিচিত লেখক মোহনলাল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।

১৯৭১ – দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রগতিবাদী সাহিত্যিক ও সংগঠক এদিন প্রয়াত হন।

১৯৭২ – একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী অনুভা গুপ্ত-র প্রয়াণ দিবস আজ।

About Post Author