Home » ফের বদল এল টুইটারে

ফের বদল এল টুইটারে

সময় কলকাতা ডেস্ক, ১৪ জানুয়ারি: ফের বদল এল টুইটারে। এবার টাকা রোজগার বাড়াতে ব্যবহারকারীদের নাম বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক। সম্প্রতি সামনে এসেছে মার্কিন সংবাদমাধ্যমের এমনই একটি চাঞ্চল্যকর রিপোর্ট।

জানা গিয়েছে, এবার থেকে নিলামে তোলা যাবে টুইটার ব্যবহারকারীদের ইউজার নেম তথা হ্যান্ডল নেম। আর তার মাধ্যমেই বেশ কিছু বাড়তি অর্থ উপার্জনের রাস্তা ভেবেছে মাস্কের টিম।বিষয়টি নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে টুইটারের অন্দরে। তবে এই নতুন নিয়ম কার্যকর হলে তার প্রভাব নেমে আসবে বহু ইউজারেরই হ্যান্ডেল নেমের উপরেই। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি টুইটারের তরফে।

ফেব্রুয়ারি থেকেই বড় টুইট করা যাবে টুইটারে। শুধু তা-ই নয়, টুইটারকে নতুন করে সাজাতে কিছু নতুন বৈশিষ্ট্য জুড়বেন এলন মাস্ক। ফেব্রুয়ারির শুরু থেকেই যা চালু হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে টুইট করতে গেলে ২৮০ শব্দের মধ্যে তা সীমাবদ্ধ রয়েছে। তবে তাতে বদল আনা হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক। এছাড়া টুইটারে এ বার থেকে ওয়েব ব্রাউজ়ারের মতো ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক।

About Post Author