Home » বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় এই গুজরাতি খাবার 

বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় এই গুজরাতি খাবার 

সময় কলকাতা ডেস্ক,১৭জানুয়ারি: একটি খুবই জনপ্রিয় গুজরাতি খাবার হল ধোকলা। দেখে নিন রেসিপি,

উপকরণ

• বেসন – ২ কাপ

• সুজি – ২ টেবিল চামচ

• আদা বাটা – ১ চা চামচ

• কাঁচা লঙ্কা বাটা – ১/২ চা চামচ

• হলুদ – ১/২ চা চামচ

• লেবুর রস – ২ টেবিল চামচ

• বেকিং পাউডার – ১ চা চামচ

• বেকিং সোডা – ১/২ চা চামচ

• নুন

• চিনি

ফোঁড়নের উপকরণ

• কারি পাতা

• কালো সরষে

• কাঁচা লঙ্কা কুচি

• তেল

• জল

• নুন

• চিনি

পদ্ধতি

বেসনটা ভাল করে চেলে নিতে হবে যাতে ওর মধ্যে কোন দানা না থাকে। বেসন, সুজি, ও লেবুর রস জল দিয়ে মেখে ব্যাটার বানিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ২০ মিনিট পর নুন, চিনি, আদা, লঙ্কা বাটা, সামান্য হলুদ, ২ চা চামচ তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে।

ধোকলা বানানোর পাত্রে তেল মাখিয়ে নিতে হবে। এবার আরেকটি বড় পাত্রে জল ফুটতে দিতে হবে।এখন ধোকলা ব্যাটারে বেকিং পাউডার ও বেকিং সোডা দিয়ে দ্রুত হাতে ভালো করে মিক্স করে নিতে হবে। মেশানো হলে সাথে সাথে ধোকলার পাত্রে ঢেলে দিতে হবে।

জল ফুটতে শুরু করলে স্টিমের ওপরে একটি স্ট্যান্ড রেখে তার ওপর ধোকলার পাত্রটা বসিয়ে ২০ মিনিট ঢাকা দিয়ে কম আঁচে রাখুন। রান্না সম্পূর্ণ হয়ে গেলে ধোকলার পাত্র ঠান্ডা করে একটি প্লেটে উল্টো করে ধরে চাপ দিলেই ধোকলা বেরিয়ে আসবে। এবার পছন্দমতো পিস করে নিন।

ছোট একটা পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে ওর মধ্যে ১ চা চামচ কালো সরষে, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, সামান্য নুন, চিনি দিয়ে ৫ টেবিল চামচ জল, ১/২ চা চামচ লেবুর রস দিয়ে নাড়তে হবে। চিনি গলে এলে গ্যাস বন্ধ করে ধোকলার ওপর এই ফোড়ন তেলটা ছড়িয়ে দিন। ব্যাস পরিবেশন করার জন্য ধোকলা রেডি।

About Post Author