সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৭ জানুয়ারি : ঘরের মাঠে শক্তিশালী মহারাষ্ট্রকে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা। কোলাপুরের ছত্রপতি শাহু স্টেডিয়ামে স্টিভেন ডায়াসের মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল বাংলার ছেলেরা। টানা পাচঁটি ম্যাচ জিতেই পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা।

যদিও সন্তোষ ট্রফির পরিকাঠামো নিয়ে ক্ষুব্ধ বাংলা দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। টুর্নামেন্টের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ও বর্তমানে বাংলার কোচ। টুর্নামেন্টের পরিকাঠামো ও সময়সূচী নিয়ে এবার প্রশ্ন তুললেন বাংলা দলের গোলরক্ষক কোচ পার্থ চক্রবর্তী। সেই সঙ্গে রেফারির মান নিয়েও সরব হন তিনি। সময় কলকাতাকে সেই কথাই জানালেন বাংলার গোলরক্ষক কোচ।

বাংলা ছাড়াও অন্যান্য গ্রুপগুলি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে পৌঁছে গিয়েছে গত বারের চ্যাম্পিয়ন কেরালা। কেরালা ছাড়াও পরের পর্বে পৌঁছেছে গোয়া, দিল্লি এবং মেঘালয়। যদিও এসব কথা ভাবতেই চান না বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। মহারাষ্ট্র ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। চোট সারিয়ে মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী নরহরি। বাংলার ফুটবল প্রেমীদের দলের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন বাংলার এই দাপুটে স্ট্রাইকার।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
গ্রুপ পর্বের খেলা শেষ। সোমবার রাতেই শহরে ফিরেছে বাংলা দল। আপাতত কয়েক দিনের বিশ্রাম। তারপরই মূলপর্বের প্রস্তুতিতে নামবেন বিশ্বজিৎ ভট্টাচার্যের ছেলেরা।এবার লক্ষ্য মিশন ৩৩ ।


More Stories
শেফালী -রাধায় বাংলাদেশ চূর্ণ
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত