সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৭ জানুয়ারি : বিরাট নন! গম্ভীরের মতে ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজে ইনিই সেরাসদ্য সমাপ্ত হয়েছে ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক ওডিআই (ODI) সিরিজ। ইডেনে তিন ম্যাচের সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও দুরন্ত খেলে ভারত। গিল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে রেকর্ড ৩১৭ রানে পর্যদুস্ত করে ভারত। যা একদিনের ক্রিকেটে সব থেকে বড় ব্যবধানের জয়।

ফাইনালে বিরাটের রাজকীয় ১১০ বলে ১৬৬ রানের ইনিংস তৃতীয় ম্যাচে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ম্যাচে ১৩ টি চার ও ৮ টি ছয় মেরে গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মনরঞ্জন করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই সিরিজেও ভারতের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি সহ বিরাটের প্রাপ্তি ২৮৮ রান। গড় ১৪১.৫০। যোগ্য ভাবে ম্যাচের সেরা ও সিরিজের সেরা নির্বাচিত হন ‘কিং’ কোহলি।

যদিও প্রাক্তন ভারতের ব্যাটার ও দুইবারের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য গৌতম গম্ভীর এই সিদ্ধান্তে সহমত হতে পারেননি। ক্রিকেট মহলে ঠোঁট কাটা বলে পরিচিত গম্ভীরের মতে, বিরাটের উচিৎ ছিল টুর্নামেন্টের সেরার ট্রফিটি তাঁর সতীর্থের সঙ্গে ভাগ করে নেওয়া। তিনি হলেন মহম্মদ সিরাজ। বিরাটের পাশাপাশি এই টুর্নামেন্টে বল হাতে দুরন্ত খেলেন ভরতের এই পেস বোলার।

গম্ভীর বলেন, “আমি মনে করি সিরিজে বিরাট কোহলির মতই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিরাজ। এই টুর্নামেন্টে জয়েন্ট ম্যান অফ দ্য সিরিজ হওয়া উচিৎ ছিল। ব্যাটিং সহায়ক উইকেটে সিরাজ অসাধারণ বোলিং করেছেন। আমি জানি আমরা সবসময় ব্যাটারদের বড় সেঞ্চুরির দিকে প্রলুব্ধ করি।”

গোটা সিরিজে কোহলির পাশাপাশি দুরন্ত বোলিং করেছেন সিরাজ। তিন ম্যাচের সিরিজে নিয়মিত উইকেট নিয়েছেন ভারতের এই পাস বোলার। শেষ ম্যাচে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। সেই ম্যাচেও চারটি উইকেট নেন সিরাজ।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক