সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারি: রাজ্যের সমস্ত পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেরালা সরকার। কেরালা সরকারের জারি করা আদেশে, কোভিড -১৯ এর বিস্তার রোধে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, সরকার দোকান, থিয়েটার এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের ভাইরাস থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হাত ধোয়া এবং স্যানিটাইজারের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তথ্য দিয়ে জানিয়েছে, দেশে মোট সংক্রমণের সংখ্যা ৪,৪৬,৮১,১৫৪-এ দাঁড়িয়েছে। বর্তমানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। দেশের পাশাপাশি বিশ্ব জুড়েই আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১০০ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে করোনার সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তারই মধ্যে রাজ্যে B.7 অর্থাৎ ওমিক্রনের উপরূপের সন্ধান পাওয়ার খবর প্রকাশ্যে আসায় ফের আতঙ্ক বাড়ছে বলেও মনে করছেন অনেকে।

তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন,এই শীতেই করোনা নতুন করে আছড়ে পড়তে পারে।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!