সময় কলকাতা ডেস্ক,১৭ জানুয়ারিঃ প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় একাধিকবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েও বসতে পারিনি। সরকার বিরোধী মনোভাব বজায় রাখার কারণে সরকারকে চপিয়ে কোন উপাচার্য রাজ্যপালের ডাকা বৈঠকে যেতে চাননি অতীতে। কিন্তু ভিন্ন ছবি ধরা পড়তে চলেছে মঙ্গলবার। এদিন রাজ্যের সমস্ত উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রীও।

শিক্ষামন্ত্রী ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার রাজভবনের এই বৈঠকে যোগ দিয়েছেন। ৩০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আসার কথা ছিল এই বৈঠকে। তার মধ্যে ২৩ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যোগ দিয়েছেন আজকের এই বৈঠকে।

জানা গিয়েছে, রাজ্যের দায়িত্ব পাওয়ার পরই উপাচার্যদের সঙ্গে বৈঠকের ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন অনুযায়ী, উপাচার্যদের সঙ্গে বৈঠকের জন্য রাজভবনকে তা জানাতে হয় উচ্চ শিক্ষাদপ্তরকে। সেই নিয়ম মেনেই এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য-রাজনীতি। তারই মাঝে রাজ্যপাল-উপাচার্য বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি