সময় কলকাতা ডেস্ক, ১৮ জানুয়ারি: বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়। মালদহের রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধি দল।

বিহারের কাটিয়া জেলার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাহারসাল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শ্যাম যাদব বিহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তার নাম। আবাস যোজনার তদন্তে গিয়ে এই ঘটনা দেখে হতবাক হয়ে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। যদিও সেদিন বাড়িতে শ্যাম যাদবের দেখা মেলেনি। শ্যাম যে বিহারের বাসিন্দা তা কার্যত স্বীকার করে নিয়েছেন তার মা।
ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন। মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন রতুয়া এক নম্বর ব্লকের বিডিওকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের তদন্তে মঙ্গলবার দ্বিতীয় দফায় মালদায় পৌঁছয় দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। প্রথম দিনে তারা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দতলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তদন্ত করেন। সেখানেই বিষয়টি নজরে আসে তাদের। কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে গ্রামবাসীরা অভিযোগ জানান, যারা এলাকার তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্যদের টাকা দিয়েছে তারাই ঘর পেয়েছে। এখন দেখার এরপর কি পদক্ষেপ নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের