সময় কলকাতা ডেস্ক,১৯ জানুয়ারিঃ বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। বৃহস্পতিবার সকাল থেকেই আসানসোল আদালত চত্বরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা বিশেষভাবে লক্ষ্য করা গেছে,। এদিন সকালে সিবিআইয়ের দুই আধিকারিক আসানসোল বিশেষ সংশোধনাগারে এসে পৌঁছান। এদিন প্রায় বেলা ১১ টা নাগাদ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়।
অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রতর আইনজীবী। অনুব্রত মণ্ডলকে শ্যোন অ্যারেস্ট করে ইডি। শ্যোন অ্যারেস্টের কারণ জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এর মধ্যেই দুবরাজপুর থানার একটি মামলায় অনুব্রতকে গ্রেফতার করা হয়। ফলে সে সময় আটকে যায় অনুব্রতর দিল্লি যাওয়া। দুবরাজপুরের সেই মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনুব্রত। এখন তাঁর ঠিকানা আসানসোলে সিবিআইয়ের বিশেষ সংশোধনাগার।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেপ্তার করে ইডি।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর