সময় কলকাতা ডেস্ক,৬ ফেব্রুয়ারি: সপ্তাহের শুরুতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে তীব্রতা ৭.৮। ভয়াবহ এই ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

সূত্র মারফত জানা গিয়েছেন, সোমবার ভোর ৪.১৭ নাগাদ তুরস্কের দক্ষিণ পূর্বের ওসমানিয়া প্রদেশের গাজিয়ানটেপ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। প্রথম কম্পনটির ১৫ মিনিট পরেই আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা রিখটার স্কেলে ৬.৭।
The City of İskenderun in Southern Turkey has suffered some of the most Severe Damage caused by the Earthquake, there are reports that Fire and Rescue Crews are unable to get to many parts of the City with 100s if not 1000s of people expected to still be under collapsed buildings pic.twitter.com/kMV2hgEBXZ
— OSINTdefender (@sentdefender) February 6, 2023
গাজিয়ানটেপ মূলত একটি শিল্পাঞ্চল। এলাকাটি সিরিয়ার সীমান্তে অবস্থিত। সোমবারের ভূমিকম্পে গাজিয়ানটেপ ছাড়াও কেঁপে ওঠে লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং সাইপ্রাসের বেশ কিছু অঞ্চল। ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই আরও অসংখ্য বাড়িতে ফাটল দেখা দিয়েছে। রাস্তাঘাটেও ফাটল দেখা দিয়েছে। জানা গিয়েছে, এলাকাটিতে মূলত উদ্বাস্তু পরিবারের বাস। তাঁরা বেশিরভাগই তাঁবু এবং অস্থায়ী ছাউনি তৈরি করে বসবাস করেন। ভয়ঙ্কর এই ভূমিকম্প তাঁদের মাথা গোঁজার আশ্রয়টুকুও কেড়ে নিয়েছে বলে জানা গিয়েছে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত