Home » সামনেই ভ্যালেন্টাইন ডে, এই দেশজুড়ে শুরু হল বিনামূল্যে কন্ডোম বিলি!

সামনেই ভ্যালেন্টাইন ডে, এই দেশজুড়ে শুরু হল বিনামূল্যে কন্ডোম বিলি!

সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি: আর ১০ দিন পরই ভ্যালেন্টাইন ডে। বর্তমান প্রজন্মের কাছে এটিই প্রেমের দিন। আরও আছে, ফেব্রুয়ারি মাস জুড়েই প্রেম নিবেদনের নানা আছিলা রয়েছে, যেমন, রোজ ডে, প্রপোজ ডে, চকোলেট ডে প্রমুখ। পশ্চিমি সভ্যতার ছোঁয়ায় বর্তমান প্রজন্ম এখন অনেক খোলামেলা। তাই অবাধ যৌনতায় মাততেও বিন্দুমাত্র সঙ্কোচ করে না অনেকেই। ফলে অকাল মাতৃত্ব বা অবাঞ্ছিত যৌনরোগের মতো নানা সমস্যাও দেখা দিচ্ছে।

বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে এই প্রবনতা বেশি দেখা দিচ্ছে। তাই বিনামূল্যে কন্ডোম বিলির সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। আগামী একবছর ধরে চলবে এই প্রকল্প। ফেব্রুয়ারি মাসেই গোটা দেশ জুড়ে প্রায় ৯ কোটি কন্ডোম বিলির পরিকল্পনা নিয়েছে থাইল্যান্ড সরকার। আর থাইল্যান্ডের এই ভাবনা গোটা বিশ্বের নজর কেঁড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, থাইল্যান্ড সরকার রীতিমতো রেশন বেঁধে নাগরিকদের জন্য কন্ডোম বিলি করার পরিকল্পনা নিয়েছে। কীরকম সেই পরিকল্পনা? প্রতি সপ্তাহে মাথাপিছু ১০টি করে কন্ডোম বিনামূল্যে পাবেন থাই নাগরিকরা। তবে যাদের স্বাস্থ্য সংক্রান্ত সরকারি কার্ড রয়েছে তাঁরাই পাবেন কন্ডোম। এমনকি কিশোররাও পাবেন এই পরিষেবা। তবে শুধু কন্ডোম নয়, লুব্রিকেটিং জেলের মতো সামগ্রীও বিলি করার পরিকল্পনা রয়েছে। এরজন্য থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় কন্ডোম ভেন্ডিং মেশিন বসানো হয়েছে।

থাইল্যান্ড সরকারের এই উদ্যোগের খবর গুরুত্ব দিয়ে ছেপেছে ব্যাঙ্কক পোস্টের মতো সংবাদপত্র। আর সেই খবর এথন গোটা বিশ্বজুড়েই ভাইরাল। অনেকেই বলছেন, প্রেমের মাস বলেই বিনামূল্যে কন্ডোম বিলি। আবার কেউ কেউ বলছেন, সকলকে এইডস বা যৌনরোগ থেকে সুস্থ রাখতে এবং সুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপনে উৎসাহিত করতে এই উদ্যোগ যুগান্তকারী।

About Post Author