সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: শনিবার বিকেলে কেশপুরে তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল সিপিআইএম কর্মীরা। রবিবার সকালে পুলিশের সাহায্য নিয়ে শাসকদলের কর্মীরা সেই কার্যালয়ের তালা খুললেন। পঞ্চায়েত ভোটের আগেই এই উলোটপুরাণে তাজ্জব রাজনৈতিক মহল। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি ওই কার্যলয় তাঁদেরই ছিল একসময়, আমরা সেটি পুনরুদ্ধারের চেষ্টা করেছিলাম। অপরদিকে তৃণমূলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে স্থানীয় মানুষদের উস্কানি দিতেই এই কাজ করেছে সিপিএম।

২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকা ছেড়েছিলেন সিপিএম কর্মী-সমর্থকরা। সেই সময় থেকেই কেশপুরের মহিষদা এলাকায় পার্টি অফিসটির দখল নেয় তৃণমূল। সেই থেকে ওই কার্যালয়টি তৃণমূলের দখলেই ছিল। সেখান থেকেই কেশপুর অঞ্চলে তৃণমূল নিজেদের সমস্ত রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করত। এই কার্যালয় থেকে মাত্র ২০০ মিটার দূরে তৃণমূলের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারীর জেঠুর বাড়ি। তৃণমূল ওই এলাকায় যথেষ্ট সক্রিয়।

কিন্তু তার পরেও শনিবার আচমকা ওই পার্টি অফিসে তালা ঝুলিয়ে নিজেদের দখলে নেয়। এরপর থেকেই এলাকা তপ্ত হয়ে ওঠে। রবিবার সকালে ওই পার্টি অফিসে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। পরে পুলিশের সাহায্য নিয়ে স্থানীয় তৃণমূল নেতারা ওই পার্টি অফিসের তালা ভেঙে ফের নিজেদের দখলে নিল।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার