সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: ‘মেক ইন ইন্ডিয়া প্রকল্প’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই জোর দিয়ে আসছেন। এই প্রকল্পের অধীনে ভারতকে আত্মনির্ভর করে তুলতে চান তিনি। এই মেক ইন ইন্ডিয়া মন্ত্রকে অনুসরণ করে প্রতিরক্ষা ও বিমান শিল্পেও ভারতকে উপরের দিকে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় সরকার। সোমবার বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া-২০২৩-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুর ইলাহানকা এয়ারবেসে পাঁচদিন ধরে চলবে এই বিমান প্রদর্শনী ‘অ্যারো ইন্ডিয়া-২০২৩’। প্রধানমন্ত্রী দাবি করলেন এটাই এশিয়ার আকাশে সবচেয়ে বড় বিমান প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
Aero India is a wonderful platform to showcase the unlimited potential our country has in defence and aerospace sectors. https://t.co/ABqdK29rek
— Narendra Modi (@narendramodi) February 13, 2023


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
স্বাধীনতার রক্তঝরা দিন ও বারাসাতের সুবর্ণপত্তনের সংগ্রামী ইতিহাস
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের