সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় আয়কর দফতরের নজরে বিবিসি। প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে তথ্যচিত্র বিতর্কের আহবেই মঙ্গলবার সকাল থেকে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে অভিযান চালাল আয়কর দফতর। যদিও এই অভিযানকে উল্লেখযোগ্যভাবে হানা না বলে ‘সমীক্ষা’ বলে দাবি করা হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে। যদিও গোটা ঘটনা কড়া নজরে রাখছে দেশের রাজনৈতিক মহল। সূত্রের খবর, ওই সংবাদ সংস্থার অফিসে সে সময় যত সংবাদকর্মী কর্মরত ছিলেন, তাঁদের মোবাইল ফোন জমা নিয়ে নেয় আহকর দফতরের আধিকারিকরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র বানিয়ে দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি। কয়েক সপ্তাহ আগেই দুটি পর্বে প্রকাশিত হয়েছিল বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন’। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই ২০০১ সালে গুজরাট দঙ্গার প্রেক্ষাপটে তৈরি এই তথ্যচিত্র। এর প্রতিবাদ করে বিজেপি। এমনকি দেশজুড়ে এই সংস্থাকে নিষিদ্ধ করার দাবি তোলা হয় একাংশের পক্ষ থেকে।

কেন্দ্রীয় সরকারও তথ্যচিত্রটি নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। যদিও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতত পিছিয়ে আসে কেন্দ্র। বিজেপি সরকারের এই মনোভাবে সোচ্চার হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহেই এবার বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল। চলছে জল্পনা। ইতিমধ্যেই বিরোধী দলগুলি এই আয়কর হানার তীব্র নিন্দা করেছে। কংগ্রেসের তরফে টুইট করে এই হানাকে অঘোষিত এমার্জেন্সি বলে আখ্যা দিয়েছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন।
Reports of Income Tax raid at BBC’s Delhi office
Wow, really? How unexpected.
Meanwhile farsaan seva for Adani when he drops in for a chat with Chairman @SEBI_India office.
— Mahua Moitra (@MahuaMoitra) February 14, 2023


More Stories
আইনি নোটিস ছিঁড়ে ফেলার ভিডিও ভাইরাল
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কেন তৃণমূল ছাড়লেন সুস্মিতা দেব?