সয়ম কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: সোশ্যাল মিডিয়ার সেনশেসন, মডেল-অভিনেত্রী উরফি জাভেদের নাম কে না জানেন। বিভিন্ন ধরণের পোশাকে পড়ে অথবা না পড়ে তিনি এখন সোশ্যাল মিডিয়ার হটকেক। কিন্তু এবার তাকেও ছাপিয়ে গেলেন বাংলার স্যান্ডি সাহা। বঙ্গের ওই সোশ্যাল মিডিয়া স্টার ভ্যালেন্টাইন্স ডে-র দিন যা করলেন তা দেখে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে নেটিজেনদেন। ইতিমধ্যেই তাঁর অদ্ভুত পোশাকের ভিডিও ভাইরাল হয়েছে।

মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডে-র দিন একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন স্যান্ডি সাহা। প্রায় উন্মুক্ত শরীরের সামান্য অংশ ঢাকা রয়েছে কয়েকটি কন্ডোম দিয়ে। সেগুলি যে ব্যবহৃত কন্ডোম তা দেখলেই বোঝা যায়। স্যান্ডি দাবিও করেছেন সেটা। স্যান্ডির দাবি, এই ভ্যালেন্টাইন্স উইকে হোটেলের বাইরে এত বেশি কন্ডোমের ছড়াছড়ি, তা ব্যবহার করেই নাকি এই ড্রেস বানিয়েছেন তিনি। এমনকি নিজেকে ‘নিরোধ পরী’ বলেও উল্লেখ করেছেন স্যান্ডি। তাই প্রেম দিবসের দিন কন্ডোমের পোশাক পড়ে কলকাতার রাস্তা, গড়ের মাঠ দাপিয়ে বেড়ালেন তিনি। ওই পোশাকেই কখনও ক্রিকেট খেললেন, কখনও ঘোড়ায় চড়লেন। সব শেষে তাঁর দাবি, ‘আমার তো কেউ ছিল না জীবনে, সেই সিঙ্গল দশা কাটানোর জন্যই আমি এমন ড্রেস পরেছি’।

স্যান্ডির আরও বক্তব্য, ‘কন্ডোম সবার সামনে বলা বা কেনা খারাপ কিছু নয়। কন্ডোম ব্যবহার করলে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা কোন রকম এসটিডি র হাত থেকে রক্ষা পাই আমরা। তাই সকলের উদ্দেশ্যে বলি, না এড়িয়ে এই ব্যাপার নিয়ে খোলাখুলি কথাবার্তা বলুন এবং মানুষকে ব্যবহার করার পরামর্শ দিন’। তাঁর সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন সময় অদ্ভুত ধরণের ভিডিও দেখতে পাওয়া যায়। বিশেষ করে নাইটি পড়ে বিমানে বা পাঁচতারা হোটেলে খাওয়া-দাওয়া। কিন্তু এবার তিনি এক্কেবারে ছক্কা হাঁকিয়েছেন। যদিও নেটিজেনদের একাংশ তাঁর এই প্রয়াস দেখে কটাক্ষ করতে ছাড়েননি।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে