সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: আদানি ইস্যুতে কার্যত নাকানি-চোবানি খাওয়ার পর অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নম্বর টু অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও সরাসরি আদানি প্রসঙ্গে কিছু বলেনি, তবে ঘুরিয়ে সাফাই গাইলেন। মঙ্গলবার তিনি সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। মন্ত্রী হিসাবে এই নিয়ে আমার কথা বলা উচিত নয়। তবে আদানি প্রসঙ্গে বিজেপি কিছুই লুকোতে চায় না। কোনও কিছুতেই বিজেপির ভয়ের কারণ নেই’। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানি ইস্যুতে একটি শব্দও খরচ করেননি। সেই দিক থেকে দেখতে গেলে অমিত শাহ সামান্য হলেও মুখ খুললেন। যদিও রাজনৈতিক মহলের অভিমত, অমিত শাহ রক্ষণের থেকে আক্রমণকেই শ্রেয় মনে করলেন।

প্রসঙ্গত, আদানি ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলি ক্রমাগত আক্রামণ করে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি লোকসভায় দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন, ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার পর কিভাবে ম্যাজিকের মতো আদানি গোষ্ঠীর সম্পত্তি বাড়তে শুরু করল? তিনি সরাসরি এক্ষেত্রে নরেন্দ্র মোদির দিকেই আঙুল তুলেছিলেন। শুধু কংগ্রেস নয়, তৃণমূল, আপের মতো অন্যান্য বিরোধী দলগুলিও ক্রমাগত আক্রমণ করে চলেছেন আদানি ইস্যুতে। সেই দিক থেকে সেভাবে পাল্টা জবাব দেয়নি বিজেপির কোনও শীর্ষ নেতা। মঙ্গলবার প্রথম মুখ খুললেন অমিত শাহ।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
নেতাজি ও শিবাজীকে অপমান : দল থেকে তাড়ানো হোক অনন্ত মহারাজকে, সাংসদকে তোপ বিধায়ক মানব গুহের
বিজেপির বড় ধাক্কা, প্রশান্ত কিশোরের বাজিমাত