Home » বিবিসি-র দফতরে আয়কর হানা, তদন্তে সাহায্য করার বার্তা দিল সংস্থা

বিবিসি-র দফতরে আয়কর হানা, তদন্তে সাহায্য করার বার্তা দিল সংস্থা

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: দিল্লি ও মুম্বই দফতরে আয়কর হানা প্রসঙ্গে অবশেষে মুখ খুলল বিবিসি। মঙ্গলবার সকাল থেকেই ব্রিটিশ এই সংবাদমাধ্য়মের দুটি দফতরে চলছে আয়কর দফতরের সমীক্ষা। এই তল্লাশি বা সমীক্ষা চলাকালীনই এক বিবৃতি জারি করে বিবিসি জানিয়েছে, “আয়কর কর্তৃপক্ষ বিবিসির নয়াদিল্লি এবং মুম্বইয়ের দফতরে রয়েছে। আমরা তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি। আশা করি দ্রুত এই পরিস্থিতির সমাধান হবে।”

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরে হানা দেয় আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, ইচ্ছাকৃতভাবে ট্রান্সফার প্রাইসিং রুলস অমান্য করা-সহ বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। যদিও এই অভিযানকে হানা না বলে সমীক্ষা বলে দাবি করেছিল ব্রিটেনের এই সংবাদ সংস্থা। যদিও রাজনৈতিক মহলের একাংশ এই হানার পিছনের প্রধানমন্ত্রীর তথ্যচিত্রের যোগ খুঁজে পেয়েছেন। কংগ্রেস সরাসরি এই আয়কর হানাকে অঘোষিত এমার্জেন্সি বলে আখ্যা দিয়েছে। তবে বিজেপি এখনও নিজেদের দাবিতে অনড়। বিজেপির বক্তব্য, বিবিসি আসলে বিশ্বের সবচেয়ে বড় ‘ভ্রষ্ট বকওয়াস কর্পোরেশন’। তবে এই রাজনৈতিক চাপান-উতোরের মধ্যেই বিবিসি বিবৃতি দিয়ে জানাল তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবে তাঁরা।

About Post Author