সময় কলকাতা ডেস্কঃ আজ ১৫ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।
১৮৭৯ – নারী অধিকার: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রাদারফোর্ড বি. হেইজ সুপ্রিম কোর্টে নারী আইনজীবীদেরকে মামলায় অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন।
১৯২৩ – গ্রীস ইউরোপের এষ রাষ্ট্র হিসেবে গ্রেগরীয় বর্ষপঞ্জী গ্রহণ করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৩ -ভারতের বাঙালি কবি ও সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৯২১ – রাধা কৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩০ – রমাতোষ সরকার ভারতের বিশিষ্ট বাঙালি জ্যোর্তিবিজ্ঞানী এদিন জন্মান।
১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, এবং একজন আমূল নারীবাদী তাত্ত্বিক-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান ভারতীয় কবি এদিন প্রয়াত হন।
২০২২ -প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী, বাংলা চলচ্চিত্রের নেপথ্য গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।
২০২২-ভারতের কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী আজকের দিনে প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি