সময় কলকাতা ডেস্ক,১৫ ফেব্রুয়ারিঃ রাজ্যজুড়ে উধাও শীত। বুধবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে রাজ্যের তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। তবে রাতের দিকে হালকা শীতের আমেজ থাকছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ তিলোত্তমার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। হালকা শীতের আমেজ থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার প্রদ বাড়বে। বুধবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ২৭ থেকে ৯০ শতাংশ। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুদিন কুয়াশার প্রভাব থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। তবে,দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। এদিকে, মঙ্গলবার নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। একইসঙ্গে কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!