সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: গত মাসের পর এ মাসেও বিস্ফোরণ ঘটল পাকিস্তানের এক্সপ্রেস ট্রেনে। বৃহস্পতিবার কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসের একটি বগিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন বহু যাত্রী। এদের মধ্যে ৪ জনের অবস্থা অশঙ্কাজনক। এমনিতেই আর্থিক সঙ্কটে জর্জরিত পাকিস্তান, এর ওপর পরপর বিস্ফোরণে মৃত্যু হচ্ছে বহু মানুষের।
one after another, there is Blast in #Pakistan evry next day. Like #Peshawar this time #Quetta is targeted.
7 injured and 2 dead so far in #quettablast pic.twitter.com/JBixJEPWEC— Rakesh Arora (@Rakesh14_Arora) February 16, 2023
পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পেশোয়ার থেকে কোয়েট্টাগামী জাফর এক্সপ্রেসের একটি কামরা চিচায়াত্নি রেলস্টেশন পেরোনোর সময় আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। যাত্রীদের দাবি, ওই ট্রেনের ইকনমি ক্লাসের ৬ নম্বর কোচে রাখা একটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। পাকিস্তান রেলের এক মুখ্যপত্র বাবর আলি দাবি করেছেন, “লাগেজের মধ্যে সিলিন্ডার লুকিয়ে বাথরুমের কাছে রেখেছিলেন এক যাত্রী। সেটিতেই বিস্ফোরণ ঘটেছে”। উল্লেখ্য, জানুয়ারি মাসেই জাফর এক্সপ্রেসে বিস্ফোরণ হয়েছিল, একমাসের মধ্যে ফের কাঁপলো ট্রেনটি।


More Stories
ফিফা বিশ্বকাপ ২০২৬ গোল্ডেন বুটের দৌড়, মেসির প্রতিদ্বন্দ্বী কে?
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?