সময় কলকাতা ডেস্ক, ১৬ ফেব্রুয়ারি: বিশ্বত্রাস জঙ্গি সংগঠন আল কায়দা। সেই ভয়ানক মৌলবাদী সংগঠনের শীর্ষে এতদিন কেউ ছিল না। প্রথমে ওসামা বিন লাদেন, পরে আল জওয়াহিরি আল কায়দার শীর্ষ পদে ছিল। কিন্তু এই দুজনকেই খতম করেছে আমেরিকা। ফলে ওই জায়গায় কে আসে তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। অবশেষে জানা গেল কে এল আল কায়দার শীর্ষপদে। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্ট জানাচ্ছে, পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সায়েফ আল-আদেল জঙ্গি সংগঠন আল কায়দা পরিচালনার দায়িত্ব পেয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অফ ইন্টারেস্ট’ সংক্রান্ত রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। বিশ্বের বাছাই করা ব্যক্তিদের ওপর নজর রেখে এই রিপোর্ট তৈরি হয়। ওই রিপোর্টে বলা হয়েছে, আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল চক্রী ছিলেন আদেল। ওই জোড়া হামলার ঘটনায় ২২০ জন নিহত হয়েছিলেন। তাঁর কাঁধেই এবার আল কায়দা পরিচালনার দায়িত্ব পড়ল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ২০০১ সালে নিউ ইয়র্কে ৯/১১ হামলার বিরোধী ছিল এই সায়েফ আল আদেল। সেই সময় আদেলের বক্তব্য ছিল, সরাসরি আমেরিকার মাটিতে হামলা চালালে পরবর্তী সময় আফগানিস্তানের শক্ত ঘাঁটি হাতছাড়া হবে আল কায়দার। কিন্তু সেই সময় তাঁর কথা শোনেনি লাদেন ও জওয়াহিরি। পরে প্রমাণিত হয় আদেলের অনুমানই সত্যি ছিল। পশ্চিম এশিয়ায় সক্রিয় জঙ্গি নেতা সায়েফ আল-আদেল যে আল কায়দার দায়িত্ব পেয়েছেন সেটা এখনও ওই জঙ্গি সংগঠনের তরফে সরকারিভাবে জানানো হয়নি। জওয়াহিরির মতো আদেলও তুরস্কে জন্মগ্রহণ করেছেন।


More Stories
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী
কংগ্রেস নেতা ও তার ছেলেকে নৃশংসভাবে খু*ন নাকাশিপাড়ায়
অবশেষে গ্রেফতার অভিষেক