Home » আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে তদন্ত কমিটি নিয়ে কেন্দ্রের ‘মুখবন্ধ খাম’ গ্রহনই করল না সুপ্রিম কোর্ট

আদানি-হিন্ডেনবার্গ বিতর্কে তদন্ত কমিটি নিয়ে কেন্দ্রের ‘মুখবন্ধ খাম’ গ্রহনই করল না সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১৭ ডিসেম্বর:  আদানিকাণ্ডের ফলাফল খতিয়ে দেখার জন্য কেন্দ্রের তরফে বিশেষজ্ঞ কমিটি গঠনের যে সুপারিশপত্র মুখবন্ধ খামে জমা দিয়েছিল তা সরাসরি খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন বেঞ্চ জানিয়েছে মুখবন্ধ খামে বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নাম জমা দেওয়ার শর্ত মানা হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকবে না। অর্থাৎ, কেন্দ্রের শর্তের প্রস্তাব সরাসরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি, সুপ্রিম কোর্ট আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার কারচুপির অভিযোগে কোনও প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের পরামর্শ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তাতে আপত্তি করেনি কেন্দ্রীয় সরকার। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টের শর্ত অনুযায়ী ওই তদন্ত কমিটির সদস্যদের নাম মুখবন্ধ খামে শীর্, আদালতে জমা দেয় কেন্দ্র। কিন্তু সেই খাম গ্রহনই করল না সুপ্রিম কোর্ট।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “আমরা এই মামলায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে চাই। যদি আমরা মুখবন্ধ খাম থেকে কেন্দ্রের পরামর্শ গ্রহণ করি, তাহলে স্বাভাবিকভাবেই অন্য পক্ষ তা জানতে পারবে না। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ স্বচ্ছতা চাই। আমরাই একটি কমিটি গঠন করব। আদালত এটা করলে পুরো বিষয়টির প্রতি মানুষের আস্থা থাকবে”। এই ঘটনায় আদানি ইস্যুতে আরও চাপে পড়ল কেন্দ্রীয় সরকার।

About Post Author