Home » সুগার নিয়ন্ত্রণে ব্রেকফাস্টে এই খাবার রাখুন

সুগার নিয়ন্ত্রণে ব্রেকফাস্টে এই খাবার রাখুন

সময় কলকাতা ডেস্ক,১৬ ফেব্রুয়ারিঃ ডায়াবেটিস এমন একটি রোগ যা পুরোপুরি নিরাময় করা কখনোই সম্ভব নয়। এই রোগ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা দেহের রক্তে শর্করার মাত্রা বাড়াতে এবং দেহের পর্যাপ্ত ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগটি পরিচালনা করা কঠিন তবে অসম্ভব নয়। রক্তে শর্করার পরিমাণ কম করতে চিকিৎসকের পরামর্শ মতো চলার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল আনা প্রয়োজন।তাই ব্রেকফাস্টে পাতে এমন কিছু খাবার রাখতে হবে, যা প্রোটিন সমৃদ্ধ। দেখে নিন কি কি খাবার ব্রেকফাস্টে খাওয়া উচিত-


১.ডিম খান

ডিম শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী। এক্ষেত্রে ২টি ডিমের সাদা অংশে থাকে প্রায় ১৩ গ্রাম প্রোটিন। সপ্তাহে প্রতিদিন আপনি সকালে দুটি ডিমের সাদা খেতে পারেন।
২.সোয়াবিন খেতে পারেন

উদ্ভিদ প্রোটিনের মধ্যে সোয়াবিনে অনেকটা প্রোটিন থাকে। ১০০ গ্রামে থাকে প্রায় ৩৭ গ্রাম প্রোটিন। তাই এই খাবারে শরীরের প্রোটিন চাহিদা মিটে যায়। এছাড়াও সকালে বাদাম খেতে পারেন। এর মাধ্যমেও মিলতে পারে প্রোটিন।


৩.দই খান

দইয়ের মতো উপকারী খাবার খুব কমই রয়েছে। পেটের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে দই। এই খাবারে থাকে ভালো পরিমাণে ল্যাকটোব্যাসিলাস। এটা হল প্রোবায়োটিক। এই ভালো ব্যাকটেরিয়া শরীরের জন্য ভালো। তাই সুস্থ থাকতে দই আপনাকে রোজ খেতে হবে।
৪.দুধ খান

দুধের মতো সুষম খাদ্য অন্য কিছু নেই। শরীর সুস্থ রাখার কাজে দারুণ কার্যকরী দুধ। এক্ষেত্রে দুধের মাধ্যমে শরীরে প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব। ১০০ এমএল দুধে থাকে প্রায় ৩ গ্রাম প্রোটিন। অর্থাৎ প্রোটিনের ভালো উৎস হল দুধ।


৫.ছানা খেতে পারেন
ছানায় রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। এক্ষেত্রে ১০০ গ্রাম ছানায় থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন। আর এই প্রোটিন খুব সহজে শরীরে গৃহীত হয়। তাই এই খাবারটি সকালে অনায়াসেই খেতে পারেন।

About Post Author