সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৪৮ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬০০ – দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
১৬১৮ – সম্রাট জাহাঙ্গীরের আমলের ব্রিটিশ রাষ্ট্রদূত টমাস রো ভারত ত্যাগ করেন।
১৮৫৯ – কবি বিহারীলাল চক্রবর্তীর মাসিক পত্রিকা পূণির্মা প্রথম প্রকাশিত হয়।
১৮৬৩ – মানবাধিকার প্রতিষ্ঠান,আন্তর্জাতিক রেড ক্রস কমিটি গঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৯৭ – প্রখ্যাত ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯৯ – বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ-এর জন্মদিন আজ।
১৯১৭ – অশোক মিত্র, ভারতীয় প্রশাসক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক, শিল্প সমালোচক, ভারতের প্রথম জনগণনা কমিশনার এদিন জন্মান।
১৯৮৭ – অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুন নির্মাতার জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৪০৫ – মোঙ্গল সর্দার তৈমুরলঙ আজকের দিনে মৃত্যুবরণ করেন।
১৯৬১ – শিক্ষাবিদ ও আইনজ্ঞ অতুলচন্দ্র গুপ্তের প্রয়াণ দিবস আজ।
১৯৮৩ – অশোক কুমার সরকার খ্যাতনামা বাঙালি সাংবাদিক ও সম্পাদক এদিন প্রয়াত হন।
১৯৮৪ – বিচারপতি রমাপ্রসাদ মুখোপাধ্যায় আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৮ – কারপুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ, বিহারের ১১তম মুখ্যমন্ত্রী এদিন প্রয়াত হন।
২০২২ – ভারতীয় বাঙালি ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি