সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় নতুন নাম যোগ হল। মাইক্রোসফ্টে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগ্ল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই তো আছেনই, এবার ইউটিউবের সিইও হলেন নিল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ খবর জানান ইউটিউবের বিদায়ী সিইও সুজ়ান ওয়োজ়সিকি। উল্লেখ্য, সুজান প্রথম থেকেই ইউটিউবের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ থেকে ২৫ বছর আগে তাঁর বাড়ির গ্যারাজ থেকেই পথ চলা শুরু করেছিল বিশ্বের অন্যতম ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউব। ২০১৪ সাল থেকে এই সংস্থার সিইও পদে ছিলেন সুজান। এবার অব্যাহতি নিলেন।

অপরদিকে, ভারতীয় বংশোদ্ভূত নিল মোহনের কেরিয়ারও খুব রঙিন। নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্বিবদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথমদিকে তিনি মাইক্রোসফটে যোগ দেন। ২০০৮ সালে যোগ দিয়েছিলেন গুগলে। এরপর তিনি ইউটিউবে যোগ দেন। এই অ্যাপের জনপ্রিয় শাখা ইউটিউব মিউজ়িক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তাঁরই মস্তিষ্কপ্রসূত। ফলে বোঝাই যাচ্ছে টিকটক এবং নেটফ্লিক্সের দাপটে ইউটিউব যখন কিছুটা ব্যাকফুটে তখন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহনের হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছে সংস্থা। আর গোটা বিশ্বের কাছে আরও একবার প্রমানিত হল ভারতীয় মেধা অন্যান্যদের থেকে কয়েক যোজন এগিয়ে।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত