Home » বিশ্ব ক্রমতালিকায় বাংলাভাষীদের স্থান কত নম্বরে জানেন?

বিশ্ব ক্রমতালিকায় বাংলাভাষীদের স্থান কত নম্বরে জানেন?

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: নানা ভাষাভাষীর দেশ ভারতবর্ষ। আমাদের দেশে ২২টি স্বীকৃত ভাষা রয়েছে, কিন্তু আরও কয়েকশো ভাষায় কথা বলেন বিভিন্ন প্রান্তিক মানুষ। শুধুমাত্র ভারতেই যদি এত ভাষা বিদ্যমান, তাহলে গোটা বিশ্বে এই সংখ্যা কত হতে পারে? ভাবতেই মাথা ঘুরে যেতে পারে আপনাদের। তারমধ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কত মানুষ কথা বলে জানেন? আসুন জানার চেষ্টা করি।

ভারতে সবচেয়ে বেশি সংখ্যাক মানুষ কথা বলেন হিন্দিতে। অর্থাৎ হিন্দি হল সবচেয়ে বেশি ভারতীয়র মাতৃভাষা। এর পরের স্থানেই রয়েছে বাংলা ভাষা। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় মানুষ বাংলা ভাষায় কথা বলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য বাঙালি। পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার ৮.০৩ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন।

এবার আসা যাক বিশ্বতালিকায়।আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার পাশাপাশি বাংলাদেশের মানুষদের মাতৃভাষাও বাংলা। আবার গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছেন অসংখ্য বাঙালি। আপনি জেনে খুশি হবেন যে অন্য ভাষায় কথা বলা মানুষদের বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা যথেষ্ট ঈর্ষণীয়। কারণ বিশ্ব ক্রমতালিকায় বাংলা ভাষাভাষীদের স্থান সাত নম্বরে।

পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্বে মোট ২৬৫ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন। তাহলেই বুঝছেন, এই ধরাধামে বাঙালির সংখ্যা মোটেও কম না। এবার আসা যাক বিস্তারিত পরিসংখ্যানে। এই তালিকায় অবশ্যই ১ নম্বরে রয়েছেন ইংরেজি ভাষীরা। ২ নম্বরে ম্যান্ডারিন চাইনিজ ও ৩ নম্বরে রয়েছে ভারতের হিন্দি ভাষা। ৪ নম্বরে স্থান করে নিয়েছেন স্প্যানিশ ভাষাভাষী মানুষ। তালিকায় ৫ নম্বরে ফরাসি ভাষায় কথা বলা মানুষের অবস্থান। ৬ নম্বরে রয়েছেন আরবি ভাষার মানুষজন। আর তার পরেই রয়েছে বাংলা ভাষাভাষী মানুষের অবস্থান।

About Post Author