সময় কলকাতা ডেস্কঃ আজ ২১ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮৪৮ – কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার
১৯০১ – সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
১৯১৬ – জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
১৯৪৬ – বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
২০০০ – বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৭৮ – ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৯১ – নির্মলেন্দু লাহিড়ী বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা এদিন জন্মান।
১৮৯৪ – প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী শান্তি স্বরূপ ভাটনগর-এর জন্মদিন আজ।
১৯২৭ -অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী এদিন জন্মান।
১৯৩০ – গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৭-বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র-র জন্মদিন আজ।
১৯৫০ – একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর এদিন জন্মান।
১৯৬১ – নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৬৫ – মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে আজকের দিনে নিহত হন।
১৯৬৮ – হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯৯৩ – স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগীর প্রয়াণ দিবস আজ।
২০১২ – বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর শর্বরী রায়চৌধুরী আজকের দিনে প্রয়াত হন।
২০২২ – প্রখ্যাত ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি