সময় কলকাতা ডেস্ক : চলে গেলেন হিন্দি সিনেমার প্রবীণ অভিনেত্রী বেলা বোস। ৮০ বছর বয়সে মুম্বাইয়ে সোমবার তিনি প্রয়াত হন। হিন্দি ও আঞ্চলিক ভাষা মিলিয়ে ২০০ র বেশি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন।বন্দিনী, আম্রপালি,জয় সন্তোষী মা, শিকার, জিনে কি রাহ সহ একাধিক সিনেমায় তিনি তাঁর দক্ষতার ছাপ রেখেছিলেন।নর্তকী অভিনেত্রী হিসেবে অধিক খ্যাতনামা বেলা বোস ২৫ বছরের বেশি সময় ধরে আশির দশক পর্যন্ত অভিনয় করেছেন।

১৯৪৩ সালের জানুয়ারি মাসে কলকাতায় তাঁর স্বচ্ছল ব্যবসায়ী পরিবারে জন্ম হয় বেলা বোসের ।কাপড়ের ব্যবসায় যুক্ত ছিল তার পরিবার। পথ দুর্ঘটনায় পিতার আকস্মিক মৃত্যু আর্থিক কারণে তাঁকে নৃত্য ও পরবর্তীতে অভিনয় জগতের পথ বেছে নিতে বাধ্য করেছিল অতি অল্প বয়সে।মনিপুরী নৃত্যের বিশেষ দক্ষতা তাঁকে দ্রুত খ্যাতি দেয়। বেলা বোস ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ভালো লিখতে পারতেন, চিত্রকলায় তিনি পারদর্শী ছিলেন। ১৯৫৯ সালে রাজ কাপুরের সঙ্গে ম্যায় নশে মে হুঁ তাঁকে প্রসিদ্ধি (বলা ভালো তাঁর অভিনয়-জীবনে বিগ ব্রেক ) দেয় এবং ১৯৬২ সালে গুরু দত্তের বিপরীতে সৌতেলা ভাই সিনেমায় তিনি নায়িকা হিসেবে নজর কাড়েন। হাওয়া মহল সিনেমায় হেলেনের বোনের চরিত্রে দেখা যায় তাঁকে।

১৯৬৭ সালে তিনি অভিনেতা আশীষ কুমারের সাথে বিবাহসূত্রে আবদ্ধ হন। খুব অল্প বয়সে চলচ্চিত্র জগতে এলেও খ্যাতির মধ্যগগনে থাকতেই থাকতেই বিনোদন দুনিয়া থেকে বিদায় নিয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি।।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর