Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২৪ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৫ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।

১৮৭৩ – আজকের দিনে প্রথম কলকাতার আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয়।
১৮৭৬ – অবিভক্ত বাংলার প্রথম ঘোড়ায় টানা ট্রামগাড়ি কলকাতার শিয়ালদহ স্টেশন হতে চালু হয়।
১৯৫২ – ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।
১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান “বাকশাল” প্রতিষ্ঠা করেন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৩০৪ – বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৫০০ – রোমান সম্রাট পঞ্চম চার্লস এদিন জন্মান।
১৮৬৭ – কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগবিশেষজ্ঞ ও চিকিৎসাশাস্ত্রের শিক্ষক স্যার কেদারনাথ দাস-এর জন্মদিন আজ।
১৯২৪ – তালাত মাহমুদ, বিখ্যাত ভারতীয় গজল গায়ক এদিন জন্মান।
১৯৩১ – বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ,তরুণকুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ।
১৯৫৫ – স্টিভ জবস, অ্যাপল কম্পিউটার এর অন্যতম প্রতিষ্ঠাতা এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৯৬৭ – নিজাম স্যার মীর উসমান আলি খান হায়দ্রাবাদ ও বেরার রাজ্যের শেষ নিজাম আজকের দিনে প্রয়াত হন।
১৯৯৮ – ভারতীয় চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের খ্যাতনামা অভিনেত্রী ললিতা পাওয়ার-এর প্রয়াণ দিবস আজ।
২০০১ – ক্লদ শ্যানন, মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
২০১৮ – শ্রীদেবী, ভারতীয় নায়িকা এদিন প্রয়াত হন।

About Post Author