Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন সাংহাই কাটলেট

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন সাংহাই কাটলেট

সময় কলকাতা ডেস্ক,২৩ ফেব্রুয়ারি ঃ সন্ধ্যার জলখাবারে পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন  সাংহাই কাটলেট। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই খাবারটি। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস, আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-


উপকরণ
সেদ্ধ করে রাখা মাংসের কিমা-দেড় কাপ
স্প্রিং অনিওন কুচি-২ কাপ
বিনস-৩ কাপ
গাজর ও ক্যাপসিকাম কুচি-২ কাপ
পেঁয়াজ কুচি-২টি বড়ো
রসুনবাটা-১ চা চামচ
কাঁচা লংকা কুচি- ২ চা চামচ
ব্রেড স্লাইস-৬ টি
ডিম-৩টি
ব্রেড ক্রাম্বস- দুই কাপ
চাউমিনের প্যাকেট-১টি
বাদাম তেল-১/২ কাপ
লবণ-পরিমাণ মত


রন্ধন পদ্ধতি
প্রথমেই চাউমিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। সেদ্ধ চাউমিনে সামান্য বাদাম তেল ছড়িয়ে ভালো করে মেখে নিন। এবার কড়াই এ তেল গরম করে একে একে পেঁয়াজ কুচি,রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। তারপর সবজি কুচিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। সবজি সিদ্ধ হয়ে এলে সেদ্ধ চাউমিন, সেদ্ধ কিমা, কাঁচা লংকা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার জলে ভিজিয়ে নিংড়ে রাখা ব্রেড স্লাইস পুরের মধ্যে মেখে নিন। এবার মিশ্রণটি থেকে কাটলেট আকারে গড়ে নিন। অন্যদিকে ডিম ভেঙে তারমধ্যে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কাটলেটগুলি ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে হালকা আঁচে কাটলেটগুলি ভেজে তুলে নিন। মেয়োনিজ় কিংবা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন সাংহাই কাটলেট।

About Post Author