সময় কলকাতা ডেস্ক,২৪ ফেব্রুয়ারিঃ বিতর্কের আবহের মাঝেই এবার শ্রীলঙ্কার দু’টি বায়ুবিদ্যুৎ কেন্দ্রের বরাত পেল আদানি গোষ্ঠী। সূত্র মারফত জানা গিয়েছে,আদানি গ্রিন এনার্জি ইতিমধ্যেই উত্তর শ্রীলঙ্কায় দু’টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রায় ৩,৬৫৬ কোটি টাকার বরাত পেয়েছে। শ্রীলঙ্কা বোর্ড অফ ইনভেস্টমেন্ট’ জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গ্রিন এনার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই এই প্রসাবে সায় দিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে শ্রীলঙ্কায়। এর আগে কলম্বো বন্দরে টার্মিনাল তৈরির বরাত পেয়েছিল আদানি গোষ্ঠী।

উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিপোর্টের পর থেকেই একের পর এক ধাক্কা খেয়েছেন গৌতম আদানি। ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫-এর বাইরে গৌতম আদানি। সম্প্রতি প্রকাশ্যে আসা ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সে দেখা গিয়েছে, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ এখন ৪ হাজার ২৭০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা।
গৌতম আদানি বর্তমানে ইতালির জিওভালি ফেরেরো পরিবার ও ফ্রান্সের ফ্রাঙ্কস পিনল্টের মাঝে রয়েছেন। জিওভানি ফেরেরো পরিবারের সম্পত্তির পরিমান ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ফ্রাঙ্কস পিনল্টে বর্তমানে ৪১.৩ বিলিয়ন ডলারের মালিক। এই বছর ৩ ফেব্রুয়ারি গৌতম আদানি ৫৮ বিলিয়ন মার্কিন ডলার সহ বিশ্বের প্রথম ২০ জন ধনীর তালিকা থেকে বাদ পরেন।

অন্যদিকে ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর তালিকাতেও পতন রোখা যায়নি। ওই তালিকায় অবশ্য ২৬তম স্থানে আদানি। ফোর্বসের হিসাব বলছে তাঁর মোট সম্পদের আনুমানিক মূল্য ৪৩৪০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকা। আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট অস্বীকার করেছে আদানি গোষ্ঠী। অন্যদিকে এই প্রসঙ্গে নীরব কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল।


More Stories
ভারত বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির তুল্যমূল্য বিচার
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
ডিএ এবং বেতনবৃদ্ধি, সরকারি কর্মীদের নিয়ে রাজ্য কী বলছে?