সময় কলকাতা ডেস্কঃ আজ ২৫ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৫৩ – বৃটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।
১৯৩২ – অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
১৯৯১ – ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯১৬ – খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৩ – জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক এদিন জন্মান।
১৯৭৪ – একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী দিব্যা ভারতীর জন্মদিন আজ।
১৯৮১ – শহীদ কাপুর, বলিউড অভিনেতা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৭৪ – ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র আজকের দিনে প্রয়াত হন।
১৮৯৯ – রয়টার সংবাদ সংস্থার জনক পল রয়টার এদিন মৃত্যুবরণ করেন।
১৯৫৭ – বাঙালি শিশুসাহিত্যিক ও কবি সুনির্মল বসুর প্রয়াণ দিবস আজ।
২০১৯ – নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি