সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি :
এ যেন কাশ্মীর ফাইলস মুভির এক টুকরো লাইভ ফুটেজ।জঙ্গীদের গুলিতে রবিবার প্রাণ হারালেন এক কাশ্মীরি পন্ডিত সম্প্রদায়ের মানুষ।
আবার কাশ্মীরি পন্ডিতের রক্তে অশান্ত হয়ে উঠল ভুস্বর্গ। উপত্যকায় আবার চলল গুলি। উগ্রপন্থীদের গুলিতে প্রাণ হারালেন কাশ্মীরি পন্ডিত। রবিবার এই ঘটনার সাক্ষী থাকল জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলা।সশস্ত্র জঙ্গীরা দক্ষিণ কাশ্মীরের আচান এলাকায় গ্রামে এক ব্যক্তির ওপরে গুলি চালায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাঁকে প্রাণে বাঁচানো যায় নি। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা বলে জানা গিয়েছে। তিনি একটি ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের কাজ করতেন বলে সূত্রের খবর। এই ঘটনার পরে পুলওয়ামা কিছুদিন শান্ত থাকার পরে আবার অশান্ত হয়ে উঠল।গত অক্টোবর মাসের পরে এই প্রথম কাশ্মীরি পন্ডিতের ওপরে হামলা হল বলে জানা গিয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ টুইট করে জানিয়েছে, জনৈক কাশীনাথ শর্মার পুত্র সঞ্জয় শর্মা বাজারে যাওয়ার পথে আক্রান্ত হয় যেখানে তাঁকে গুলি করা হয়এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়।।


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
জামাইকার বিরুদ্ধে লড়াই করে হারল ভারত
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা