Home » নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রিপোর্ট তলব রাজভবনের

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রিপোর্ট তলব রাজভবনের

সময় কলকাতা ডেস্ক,২৭ ফেব্রুয়ারিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা নিয়ে রবিবার কড়া বিবৃতি জারি করেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানিয়েছিলেন, আইনশৃঙ্খলার অবনতি হলে রাজভবন চুপ থাকবে না রাজভবন। সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। তারপরেই সোমবার তৃণমূলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে সিভি আনন্দ বোসকে কার্যত তুলোধনা করা হল। জাগোবাংলায় লেখা হয়েছে, বর্তমান রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের পথ অনুসরণ করছেন। মুখপত্রে লেখা হয়েছে, নিশীথ প্রামাণিকের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল একতরফা বিবৃতি দিয়েছেন। রাজ্যপাল যদি এই বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতেন তাহলে অন্তত রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলতেন। পুলিশ-প্রশাসনের প্রতি রাজ্যপালের কড়া বার্তা, ‘ম্যাজিস্ট্রেট হোক বা পুলিশ, ভয় না পেয়ে তাদের করণীয় কর্তব্য পালন করুক। গোপন তদন্ত করুক। সমাজবিরোধী, যারা আইন হস্তগত করতে চাইছে, তাদের কড়া হাতে মোকাবিলা করতে হবে এবং হিংসার শিকড় উপড়ে ফেলতে হবে।’


বিএসএফ-এর অত্যাচার নিয়ে রাজ্যপাল কেন নীরব? এদিন তা নিয়েও প্রশ্ন তুলে শাসকদলের দৈনিকের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘মনে রাখতে হবে রাজ্যপাল বিজেপির ক্যাডার ছিলেন।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি হাতেখড়ি, জেভিয়ার্সের বক্তৃতায় মুখ্যমন্ত্রীকে মহিমান্বিত করার দিন অতীত হয়ে গেল? দিল্লি সফর থেকে রাজ্যপাল ফেরার পর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করার বিলও সই করেননি। এর মধ্যেই দিনহাটা কাণ্ডে তাঁর কড়া বিবৃতি ধনকড় জমানার স্মৃতিকেই ফিরিয়ে দিচ্ছে বলে মত অনেকের।

About Post Author