সময় কলকাতা ডেস্কঃ আজ ২৮ ফেব্রুয়ারি, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৫৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১০৬৬ – ওয়েস্টমিনিস্টার অ্যাবি চালু হয়।
১৮২৭ – আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।
১৮৮৩ – ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
১৯২৮ – চন্দ্রশেখর ভেঙ্কট রামন কলকাতায় রামন এফেক্ট আবিষ্কার করেন।
১৯৪৮ – ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।
১৯৬৮ – শ্রীমা ভারতে আন্তর্জাতিক শহর অরোভিলের উদ্বোধন করেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৪৪ – বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩১ – এ বি এম মূসা, প্রখ্যাত সাংবাদিক এদিন জন্মান।
১৯৩৬ – রম্যরচনার জন্য খ্যাত জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২১ – স্যার রাসবিহারী ঘোষ ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী আজকের দিনে প্রয়াত হন।
১৯৩৬ – ভারতের স্বাধীনতা সমগ্রামের এক বিপ্লবী ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পত্নী কমলা নেহেরুর প্রয়াণ দিবস আজ।
১৯৬৩ – স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ও খ্যাতনামা আইনজীবী ড. রাজেন্দ্র প্রসাদ এদিন প্রয়াত হন।
১৯৭০ – সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি