সময় কলকাতা ডেস্ক,২৮ ফেব্রুয়ারিঃ সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে গরম গরম ভাজাভুজি না থাকলে আড্ডা যেন জমতেই চায়না। সবসময় চিকেনের একই রকম পদ খেতে কারোরই ভালো লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই সন্ধ্যার আড্ডার আসরে চটজলদি কী নাস্তা বানাবেন, ভেবেই হয়রান? বাড়িতে মুরগির মাংস থাকলে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিকেন ৬৫। রইল রেসিপি-

উপকরণ
চিকেন-৫০০ গ্রাম
লাল লঙ্কা গুঁড়ো-৩ চা চামচ
হলুদ গুঁড়ো-১টা ছোট চামচ
লেবুর রস-১ চা চামচ
টমেটো পেস্ট-১কাপ
টমেটো কেচাপ-১ কাপ

দই-২বড় চামচ
কাঁচা লঙ্কা-৫টি
কারি পাতা-১০টি
গরম মশলা-সামান্য
মাখন-৩ চা চামচ
নুন-স্বাদমত
চিনি-সামান্য

রন্ধন পদ্ধতি
প্রথমে চিকেনের সঙ্গে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে। ম্যারিনেট করা চিকেন ২ ঘন্টা ফ্রিজে রেখে দিন। এবার চিকেনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। টমেটো বাটা, দই আর কেচাপ মিশিয়ে ব্লেন্ডারে মিশ্রণ তৈরি করে নিন। এবার একটি প্যান নিয়ে তাতে ৩ বড় চামচ মাখন দিতে হবে। কারি পাতা আর লঙ্কা ২মিনিট ধরে নেড়ে নিন। টমেটো গ্রেভি মিশিয়ে সেই মিশ্রণটিকে আরও ২মিনিট পর্যন্ত রান্না করতে হবে। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো মেশাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট পর্যন্ত কম আঁচে রান্না করতে হবে। এবার সামান্য গরম মশলা, চিনি আর নুন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিটের জন্য রান্না করতে হবে। ব্যস তৈরি মনপসন্দ চিকেন ৬৫।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি