সময় কলকাতা ডেস্কঃ আজ ১ মার্চ, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৬০ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে
১৪৯৮ – ভাস্কো দা গামা মোজাম্বিক আবিষ্কার করেন।
১৬৪০ – ভারতের কাছ থেকে ব্রিটিশদের মাদ্রাজে বাণিজ্য কেন্দ্র স্থাপনের অনুমতি লাভ করে।
১৮১৯ – শ্রীরামপুরে উইলিয়াম কেরি, জোশুয়া মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড “ব্যাংক অফ শ্রীরামপুর” প্রতিষ্ঠা করেন।
১৮৪৮ – ভারতে ভূমিকম্পে ১ হাজার জনের প্রাণহানি হয়।
১৯০৭ – ভারতে সর্বপ্রথম ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬১ – অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৩ – কুমুদরঞ্জন মল্লিক, বাঙালি কবি ও শিক্ষাবিদ-এর জন্মদিন আজ।
১৯০৩ – বিষ্ণুপদ মুখোপাধ্যায়, ভারতে ভেষজ সংস্কারের অন্যতম উদ্যোক্তা এদিন জন্মান।
১৯০৭ পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষা আন্দোলনের বিশিষ্ট নেতা
সত্যপ্রিয় রায়-এর জন্মদিন আজ।
১৯১২ – চীনে কোটনিসের নেতৃত্বে ভারতের মেডিক্যাল মিশনের অন্যতম সদস্য ডাঃ বিজয় কুমার বসু, ভারতে আকুপাংচার চিকিৎসার সূচনাকারী এদিন জন্মান।
১৯৬৫ – মতিউর রহমান মল্লিক, বাঙালি কবি ও সাহিত্যিক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৪ – গোপীনাথ সাহা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বাঙালি বিপ্লবী আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৩ – আলেকজেন্ডার ইরসিন, ফ্রান্স-সুইস চিকিৎসক ও ব্যাকটেরিওলজিস্ট এবং ইরসিনিয়া পেস্টিস-এর আবিস্কারক এদিন প্রয়াত হন।
১৯৮৯ – মহারাষ্ট্রের ৬ষ্ঠ মুখ্যমন্ত্রী এবং ১০ম গভর্নর বসন্তদাদা পাতিল-এর প্রয়াণ দিবস আজ।
১৯৯৪ – মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি