সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ: ইতালির মিলান শহরে ফল উইন্টার ফ্যাশন শো যারা দেখলেন তাঁরা প্রত্যেকেই হতবাক। কারণ কার্যত একটি কন্ডোমের পাহাড়ের আশপাশ দিয়ে হাঁটলেন ঝলমলে সুন্দরীরা। এমনিতেই ফ্যাশন দুনিয়ায় বিখ্যাত মিলান শহর। কিন্তু এবার ব়্যাম্প সাজাতে যা ব্যবহার করা হল তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। ফল উইন্টার ফ্যাশন শো-এর ব়্যাম্প সাজাতে তৈরি করা হয়েছিল প্রায় ২ লক্ষ কন্ডোমের প্যাকেট। যা দিয়ে ব়্যাম্পের পিছন দিকে একটি পাহাড় মতো বানানো হয়েছিল। একঝলকে দেখলে বোঝা দায়, তবে ভালো করে দেখলেই বোঝা যায় বিভিন্ন ধরণের কন্ডোমের প্যাকেট দিয়ে তৈরি ওই পাহাড়।

বিশ্বখ্যাত এই ফ্যাশন উইক দেখতে মিলনে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় ফ্যাশন বোদ্ধারা। সেই শো করার জন্য বিশেষভাবে বানানো হয়েছিল ব়্যাম্প। এক বিশেষ বার্তা দিতেই কন্ডোমের পাহাড় পেরিয়ে ক্যাটওয়াক করলেন সুন্দরী মডেলরা। বাদ গেলেন না পুরুষ মডেলরাও। কী কারণে ব়্যাম্প সাজাতে কন্ডোমের প্যাকেট ব্যবহার করা হল? উদ্যোক্তাদের দাবি, অভিনব এবং নজরকাড়া এই কন্ডোমের পাহাড় তৈরির মধ্য দিয়ে সুস্থ এবং সুরক্ষিত শারীরিক সম্পর্কের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

আমাদের দেশে আজও কেউ কেউ কন্ডোম শব্দটাই বলতে লজ্জা পান। দোকানে গিয়ে কন্ডোম চাইতে ইতস্তত করেন এমন বহু মানুষ আছেন। এবার মিলান ফ্যাশন উইকে ২ লক্ষ কন্ডোমের প্যাকেট দিয়ে সাজানো ব়্যাম্পে হাঁটলেন মহিলা ও পুরুষ মডেলরা। সাধারণ মানুষের কাছে একটা বড় বার্তা দেওয়া গেল যে যৌন মিলনের সময় কন্ডোমের ব্যবহার কতটা সুরক্ষিত ও নিরাপদ।


More Stories
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?