সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি: শনিবার সকালে কলকাতার বটতলা থানার পুলিশ গ্রেফতার করে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে। এদিনই তাঁকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করায় পুলিশ। সূত্রের খবর, কৌস্তভের হয়ে সিপিএম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী ব্যাঙ্কশাল আদালতে সওয়াল করেন। তাঁরা কৌস্তভকে ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়ার পক্ষে সওয়াল করেন। অপরদিকে সরকারি কৌঁসুলি আদালতে জামিনের বিরোধিতা করেন। সূত্রের খবর, একের পর এক জামিন অযোগ্য ধারা থাকার কথাও বলা হয়। কৌস্তভের হয়ে এদিন একাধিক আইনজীবী সওয়াল করছিলেন। ফলে একসময় আদালত কক্ষে হই হট্টোগোল শুরু হয় বলে জানা গিয়েছে। এই সময় বিচারক কিছুক্ষণের জন্য নিজের আসন ছেড়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান এবং রায়দান কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন। পরে বিকেলের দিকে ব্যাঙ্কশাল আদালতের অতিরিক্ত বিচারবিভাগীয় বিচারক কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে ব্যক্তিগত হাজার টাকার বন্ডে জামিন দেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল।
এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন কৌস্তভ


More Stories
অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
রোহিঙ্গা ঠেকানো লক্ষ্য বিজেপির, বললেন খাদ্যমন্ত্রী