সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: আগামী মঙ্গলবার দোল পূর্ণিমা। রাজ্যেজুড়ে ছুটির আবহ। সেই কারণে আগামী মঙ্গলবার শিয়ালদা ও হাওড়া শাখায় বাতিল থাকবে শতাধিক লোকাল ট্রেন। পূর্ব রেল এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে দোল ও হোলি উপলক্ষ্যে শুধুমাত্র শিয়ালদা শাখাতেই বাতিল থাকবে ২৩৩টি লোকাল ট্রেন। পাশাপাশি হাওড়া শাখায় রবিবার বা ছুটির দিনের টাইমটেবিল মেনে চলবে ট্রেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা মেন শাখায় বাতিল করা হয়েছে ১০৫টি লোকাল। বনগাঁ শাখায় ৩৩টি এবং হাসনাবাদ শাখায় ১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে শিয়ালদা-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ১৬টি ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় বাতিল থাকবে ৬২টি লোকাল ট্রেন। সবমিলিয়ে আগামী মঙ্গলবার দোলের দিন কোনও জায়গায় যাওয়ার পরিকল্পনা করলে এখনই সাবধান হন। জনে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে। তবে রেল সূত্রে জানা যাচ্ছে বেশিরভাগ ট্রেনই বাতিল থাকবে সকাল থেকে বিকেলের মধ্যে। সন্ধ্যের পর থেকে কিছুটা স্বাভাবিক নিয়মেই চলবে ট্রেন চলাচল।

কৃষ্ণনগর-লালগোলা শাখাতেও একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে রেল। এই তালিকায় রয়েছে ০৩১৯৩ আপ কলকাতা-লালগোলা, ৩১৭৭১আপ রানাঘাট-লালগোলা, ৩১৮৬১ আপ কৃষ্ণনগর সিটি জংশন – লালগোলা। একইসঙ্গে ডাউন লাইনেও ০৩১৯৪ লালগোলা-কলকাতা, ৩১৭৭২ লালগোলা-রানাঘাট, ৩১৮৬৪ লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, ০৩১৯২ লালগোলা-শিয়ালদহ এবং ৩১৮৪০ কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ বাতিল থাকছে। এর পাশাপাশি ৬ মার্চ আপ ০৩১৭১ শিয়ালদহ-লালগোলাও বাতিল থাকছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা