সময় কলকাতা ডেস্ক, ৪ মার্চ: কয়েক বছর আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেট কোচ গ্রেগ চ্যাপেল কুখ্যাত আঙ্গুল দেখিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানি ওয়াট বাঁ হাতে একই ভঙ্গিমায় নিজের অনামিকা দেখালেন। হটাৎ করে দেখলে দুই চিত্র একই মনে হতে পারে। কিন্তু আদতে তা নয়। আসলে ড্যানি ওয়াট নিজের বাঁ হাতের অনামিকায় একটি হিরের আংটি দেখানোর জন্য পোজ দিয়েছিলেন। একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর বান্ধবীকে গভীর চুম্বনে আবদ্ধ করেছেন। সেখানেই তিনি হিরের আংটি-সহ বাঁ হাতের অনামিকা দেখিয়েছেন। এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় হটকেক।

বিষয়টা ঠিক কী?
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর অবশেষে প্রেমিকা জর্জি হজের সঙ্গে বাগদান সারলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবিটি শেয়ার করেছিলেন। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ইংরেজ দলের তারকা সদস্য ড্যানিয়েল ওয়াট। তবে সেমি ফাইনালে হেরে দেশে ফিরেই তিনি বাগদান সারলেন বান্ধবীর সঙ্গে। ক্রিকেট মহলে ওয়্যাগি নামে পরিচিত এই মহিলা তারকা ক্রিকেটার আসলে সমকামী। কিন্তু তিনি খবরের শিরোনামে এসেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে প্রেম নিবেদন করে। এমনকি বিরাটকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ড্যানিয়েল।

এরপর বহু মহিলা খেলোয়ারের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। মহিলা ফুটবলারের সঙ্গেও শারীরিক সম্পর্ক তৈরি করে বিতর্কে জড়িয়েছিলেন সমকামী ক্রিকেটার ওয়্যাগি। ২০১৫ সালে ঘটা করেই নিজেকে সমকামী ঘোষণা করেছিলেন ড্যানিয়েল ওয়াট। এরপর থেকেই মহিলা ফুটবল কোচ জর্জির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এবার পাকাপাকি ঘর বাঁধার স্বপ্ন পূরণ করতে চলেছেন দুজন। দীর্ঘদিন ফর্মের ধারেকাছে নেই ড্যানিয়েল। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপেও সেভাবে নজর কাঁড়তে পারেননি। এমনকি মহিলা আইপিএলেও কোনও দল পাননি। তবে বান্ধবীর সঙ্গে ঘটা করেই বাগদান সারলেন এই মহিলা সমকামী ক্রিকেটার। পরে সোশ্যাল মিডিয়ায় চম্বনরত একটি ছবি শেযার করে তিনি লেখেন, ‘তুমি সারাজীবনের জন্য আমার’। ইতিমধ্যেই তাঁদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া