সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চঃ আজ থেকে ঠিক এক বছর আগে,২০২২ সালে অস্কারের ভরা মঞ্চে স্ত্রীকে নিয়ে মস্করা করায় সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। আর তা নিয়ে রীতিমতো তোলপাড় হয় গোটা বিশ্ব। পরে অবশ্য সেই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন অভিনেতা উইল স্মিথ। সেই চড় প্রসঙ্গে এই প্রথমবার মুখ খুললেন সঞ্চালক ক্রিস রক।

নেটফ্লিক্স স্পেশাল ‘সিলেক্টিভ আউটরেজ’-এ লাইভ করে ক্রিস বলেন,’আমার সঙ্গে কী ঘটেছিল,আপনারা সকলেই জানেন। অভিনেতা উইল স্মিথ একবছর আগে আমাকে চড় মারেন, তা প্রত্যেকটা মানুষেরই জানা। উইল স্মিথ আমার থেকে আকারে বেশ বড়, আমাদের আয়তন এক না। উইল স্মিথকে তাঁর সিনেমায় শার্ট খুলে দেখা যায়। আমাকে কখনও দেখেছেন? কোনও সিনেমায় আমাকে যদি ওপেন হার্ট সার্জারিও করতে হয় তাহলেও আমি সোয়েটার পরে নিই। ওনার মত আমি নই। তবে,আমি উইল স্মিথকে খুব ভালবাসি। দারুণ ছবি তৈরি করেন তিনি। গোটা জীবন তাঁর সাফল্যের সম্মান করে এসেছি।’


More Stories
স্পেনের সীমান্তে মরোক্কোর অনুপ্রবেশকারী ও অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুমিছিল অব্যাহত
বিশ্বকাপে ইতালির ট্র্যাজিক নায়ক ফ্রাঙ্কো বারেসি প্রয়াত
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?