সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ মটন চিরকালই বাঙালির বড্ড প্রিয়। আর দোলে বাঙ্গালির পাতে মটন থাকবে না,তা আবার হয় নাকি? মটন ছাড়া বাঙালির দোল যেন অসম্পূর্ণ। চেনা খাবারের অচেনা স্বাদ পেতে কে না চায়। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই দোলের দিন পরিবারের সদস্যদের চমক দিতে নৈশভোজে বানিয়ে ফেলুন কাশ্মিরি মটন।

উপকরণ
খাসির মাংস-৫০০ গ্রাম
টক দই-১ কাপ
মৌরি-১ চা চামচ
হিং-সামান্য
নারকেল কোরা-৫ টেবিল চামচ
দুধ-সামান্য

জিরে-১ চা চামচ
রসুন-১২-১৫ কোয়া
পেঁয়াজ কুচি-১ চা চামচ
সর্ষের তেল-আধ কাপ
চিনি-২ চা চামচ
তেজপাতা-দু’টি
নুন-স্বাদ মতো

প্রণালী
প্রথমেই পাঁঠার মাংস ভাল করে ধুয়ে তাতে নুন ও দই মাখিয়ে একঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা ও হিং ফোড়ন দিয়ে চিনি ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজ লাল হয়ে এলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে অল্প কষে নিন। মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল দিয়ে রান্নাটি প্রেশার কুকারে দিয়ে দিন। তিনটে সিটি পড়লেই প্রেশার কুকার থেকে নামিয়ে নিন। ২০ মিনিট পর প্রেশারের ঢাকনা খুলে মাংসটি আবার কড়াইয়ে ঢেলে অন্যান্য মশলাগুলি মিশিয়ে ভাল করে কষিয়ে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা বিরিয়ানির সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাশ্মীরি মটন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি