সময় কলকাতা ডেস্ক, ৭ মার্চ: সোমবারই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে জট কেটেছে। মঙ্গলবার সকালেই গরুপাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলকে নিয়ে কলকাতায় রওনা দিল আসানসোল জেল কর্তৃপক্ষ। সঙ্গে রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশের বিশেষ নিরাপত্তা দল। এছাড়া কনভয়ে রয়েছে অ্যাম্বুল্যান্সও। এদিন সকাল ৭টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বার করে নিয়ে আসা হয় জেলবন্দী অনুব্রত মণ্ডলকে।

গরু পাচারকাণ্ডে ধৃত বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেল থেকেই গ্রেফতার করেছিল কেন্দ্রীয় আর্থিক সংক্রান্ত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। তাঁরা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায়। কিন্তু দিল্লি যেতে নারাজ অনুব্রত কলকাতা হাইকোর্ট ও দিল্লি হাইকোর্টে বারবার আবেদন করে ইডির রাস্তায় কাঁটা বিছিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্টে ধাক্কা খায় অনুব্রত মণ্ডল।
মঙ্গলবার সকাল সাতটা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে পুলিশের কনভয় অনুব্রত মণ্ডলকে নিয়ে রওনা দেয়। সূত্রের খবর, এই কনভয় কড়া নিরাপত্তার সঙ্গে কলকাতার দিকে আসছে। অনুব্রত মণ্ডলের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশের এক জন ইনস্পেক্টর, তিন জন সাব ইনস্পেক্টর এবং ১২ জন সশস্ত্র পুলিশের একটি বিশেষ বাহিনী। কনভয়ের সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সে রয়েছেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক অমিয়সিন্ধু দাস এবং একজনের স্বাস্থ্যকর্মী।

আসানসোল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলকে কলকাতায় এনে প্রথমে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপরে চিকিৎসকদের ফিট সার্টিফিকেট নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তুলে দেওয়া হবে ইডির তদন্তকারীদের হাতে।


More Stories
অভিষেকের দুয়ারে ইডি
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা