Home » মহিলা আইপিএলের ফাঁকে হোলির মজা, চুটিয়ে রঙ খেললেন রিচা, স্মৃতি-এলিস পেরিরা

মহিলা আইপিএলের ফাঁকে হোলির মজা, চুটিয়ে রঙ খেললেন রিচা, স্মৃতি-এলিস পেরিরা

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৭ মার্চ: চলছে মহিলাদের আইপিএল (WPL)। মহিলাদের মারকাটারি ক্রিকেটের ফাঁকেই ভারতে শুরু হয়ে গেল রঙিন হোলি উৎসব। ফলে স্বাভাবিকভাবেই হোলি খেলায় মেতে উঠলেন স্মৃতি মান্থানা বা রিচা ঘোষরা। তবে এই স্বাদ থেকে বাদ পড়লেন না বিদেশী ক্রিকেটারাও। মঙ্গলবার দেশী-বিদেশী মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছড়িয়ে পড়ল রঙের উৎসবের নানান মুহুর্ত। দেখে নিন এক ঝলকে।

ভারতীয় মহিলা ক্রিকেটের দুই তারকা স্মৃতি মান্থানা এবং রিচা ঘোষের সঙ্গে রঙ খেলায় মাতলেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তিন সতীর্থের হোলি খেলার মুহুর্ত টুইটারে ভালোই সাড়া পড়েছে।

বিশ্ব মহিলা ক্রিকেটের দুই সুপারস্টার নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও অস্ট্রেলিয়ার মেগান স্কাটের সঙ্গে আরেক অজি তারকা এলিস পেরি দুর্দান্ত হোলি খেললেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন নেটিজেনরা।

রঙের উৎসব থেকে নিজেকে দূরে রাখতে পারেননি ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লরেন বেল। যিনি মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হয়ে খেলেন।

হোলি উৎসবে সামিল হয়েছিলেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা। তিনিও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক এলিসা পেরির সঙ্গে রঙ খেলার ছবি পোস্ট করলেন আনন্দের সঙ্গেই।

About Post Author