সময় কলকাতা ডেস্ক,৮ মার্চঃ এবার থেকে একদম বিনামূল্যে দেখা যাবে নেটফ্লিক্স। মাসের পর মাস নিজের গ্যাঁটের কড়ি খরচ না করে শুধুমাত্র মোবাইল রিচার্জ করলেই পেয়ে যাবেন এই সুবিধা। তবে শুধু নেটফ্লিক্সই নয়,এক্ষেত্রে আনলিমিটেড কলিং, ডেটা ও এসএমএস-এরও সুবিধা পাবেন। প্রতি মাসেই নেটফ্লিক্স, হইচই,অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মগুলির মেম্বারশিপ নিতে আপনাকে অনেক টাকাই খরচ করতে হয়। কিন্তু এখন আর তা করার দরকার নেই। কেননা ইতিমধ্যেই জিও গ্রাহকদের জন্য একাধিক দুটি পোস্টপেইড প্ল্যান নিয়ে এসেছে। এই পোস্টপেইড প্ল্যানগুলি করলেই সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবেন নেটফ্লিক্স। এক ঝলকে দেখে নিন জিও-র পোস্টপেইড প্ল্যানগুলি-

জিও ১৪৯৯ পোস্টপেইড প্ল্যান
জিও-র এই পোস্টপেইড প্ল্যানটি রিচার্জ করলে আপনি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের সঙ্গে আরও কিছু ওটিটি প্ল্যাটফর্ম-এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এই পোস্টপেইড প্ল্যানে আপনাকে নেটফ্লিক্স, অ্যামাজন-এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই প্ল্যানে মোট ৩০০জিবি ডেটা দেওয়া হয়েছে। পাশাপাশি এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং ও আনলিমিটেড ডেটারও সুযোগ পাবেন। এছাড়াও জিও টিভি, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড-এর সাবস্ক্রিপশনও এই প্ল্যানে দেওয়া হয়েছে।

জিও ৭৯৯ পোস্টপেইড প্ল্যান
এই প্ল্যানটিতে আপনি বেশকিছু সুবিধা পাবেন। এই প্ল্যানটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে দেবে। আপনাকে ডেটা বা আনলিমিটেড কলের জন্য আলাদা করে রিচার্জ করতে হচ্ছে না। একইসঙ্গে সাবস্ক্রিপশনের জন্যেও আলাদা করে রিচার্জ করতে হচ্ছে না। এই প্ল্যানে আপনাকে ২টি অতিরিক্ত সিম কার্ডও দেওয়া হয়েছে, যাতে আপনি আনলিমিটেড কলিং, ডেটা ছাড়াও ব্যবহার করতে পারবেন।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার