সময় কলকাতা ডেস্ক,৮ ফেব্রুয়ারিঃ বসন্তের মরশুম বাতাসের মধ্যেই শীতের নিভু ভাবের আমেজ। গরম সোয়েটার ,মাফলার তেমন না লাগলেও হালকা পাতলা চাদরে বেশ মানিয়ে নিচ্ছে বাঙালি। আর এই না গরম না ঠান্ডার ফলে শরীরে বাসা বাঁধছে সর্দি– কাশি আলার্জি মতন নানা রোগ। বসন্তে শুষ্ক হাওয়ায় ধুলাবালি থেকেও অ্যালার্জির সমস্যা হতে পারে। তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো। তাই এই বসন্তে নিজেকে সুস্থ রাখতে মেনে চলুন কিছু টিপস-

মাস্ক ব্যবহার করুন
বসন্তে শুষ্ক হাওয়ায় ধুলাবালি থেকেও অ্যালার্জির সমস্যা হতে পারে। যেমন- হাঁচি, কাশি, নাক দিয়ে জল পড়া, চোখ চুলকানো ও চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি। এসব সমস্যা সমাধানে মুখে মাস্ক বা রুমাল ব্যবহার করতে পারেন।

খাবার পাতে নিম
বাতাসে এই সময় নানা রোগ জীবানু ভেসে বেড়ায়। তাই শরীরকে সুস্থ রাখতে খাবার পাতে রোজ নিয়ম করে রাখুন ভাজা নিম পাতা। গরম ভাতে ভাজা নিম পাতা খেলে, রোগ প্রতিরোধে কার্যকরি ভূমিকা নিম। এছাড়াও প্রতিদিন নিম পাতার রসও খেতে পারেন। নিমে আছে আ্যান্টি মাইক্রোবিয়াল,আ্যান্টি ভাইরাল এবং আ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের দেহে বিশেষ ভাবে উপকার করে।

পর্যাপ্ত পরিমাণে জল
এই সময় আবহাওয়া কিছুটা হলেও শুস্ক হয়, ফলে শরীরে জলে ঘাটতি যেন না হয়। তাই পর্যাপ্ত পরিমাণে জল খান। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করা উচিত।

খাবারে কাঁচা হলুদ
এই সময় সর্দি কাশি নিত্য নৈমিত্তিক ব্যাপার। সর্দি থেকে বাচতে ও চর্মরোগ দূর করতে কাঁচা হলুদের জুড়ি মেলা ভার। লিভারের রোগ প্রতিরোধেও হলুদ বিশেষ ভূমিকা নেয়। নিজেকে সুস্থ রাখতে কাঁচা হলুদ চিবিয়ে খেতে পারেন বা রান্নায় হলুদ রাখতে পারেন।

মধু খান
শরীরে রোগ প্রতিরোধ তৈরি করতে নিয়মিত মধু খেতে পারেন। পাতিলেবুর রসের সঙ্গে অল্প মধু মিশিয়ে খেলে শরীরে ভিটামিন সি ও আ্যান্টি অক্সিডেন্টের পরিমান বৃদ্ধি পাবে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?