Home » নেইমারের প্রেম, নেইমারের আঘাত

নেইমারের প্রেম, নেইমারের আঘাত

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৮ মার্চ: বিশ্বকাপে ব্রাজিল প্রত্যাশা পুরণে ব্যর্থ। যার উপরে সবচেয়ে বেশি ভরসা ছিল চোট আঘাতের কারণে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচেও মাঠে নামা হয়নি তাঁর। ফিটনেসের কারণে ব্রাজিল দলেই তিনি নেই। নতুন করে তিনি চোট আঘাতে জর্জরিত। তিনি নেইমার জুনিয়র, ব্রাজিল ফুটবল দলের সবচেয়ে চর্চিত তারকা। ইদানীং জোর গুঞ্জন নেইমার সিনিয়র প্রেমে মজেছেন আরেক নেইমারের প্রেমে।

ব্রাজিলের সংবাদ মাধ্যম আগেই জানিয়েছিল নেইমার সিনিয়রের  নতুন বান্ধবী আবার নেইমার জুনিয়রের বন্ধু মারিয়ানা বারনানডি স্যান্টোসের মা। অর্থাৎ, ছেলের বন্ধুর মায়ের সঙ্গেই প্রেমে মজেছেন নেইমার সিনিয়র। এই নতুন সম্পর্ক নিয়ে এখন ব্রাজিলে শোরগোল। জীবনে একাধিক বান্ধবী এসেছেন নেইমারের। প্লে বয় মডেল থেকে শুরু করে, UFC তারকা সকলের সঙ্গে তিনি সম্পর্কেই জড়িয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম মার্সায় তাঁর নতুন খবর প্রকাশের পর চমকে গিয়েছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। এবার তাঁর মাঠের জীবনও যেন কিছুটা প্রশ্নচিহ্নের মুখে।পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র গত ১৯ ফেব্রুয়ারি লিগ ম্যাচের খেলায় চোট পান।

এই মরশুমে আর নেইমার খেলতে পারবেন না।  পিএসজি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, গোড়ালিতে আঘাত পাওয়ায়  নেইমারকে অস্ত্রোপচার করাতে হবে। এরপর দলীয় অনুশীলনে ফিরতে তাঁর তিন মাসের মতো সময় লাগবে। মাঠে ফিরতে সময় লাগতে পারে চার মাস।  সবমিলিয়ে মাঠের বাইরে তাঁকে নিয়ে গুঞ্জন যাই থাকুক তাঁর প্রথম ও প্রধান পরিচয় যে ফুটবলার সেই জীবনে তিনি বড্ড অনিশ্চিত হয়ে উঠছে।।

About Post Author