সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ: আগামীকাল অর্থাৎ শুক্রবার বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ-এর দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের যৌথমঞ্চ একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে। অপরদিকে, ওই প্রশাসনিক ধর্মঘটকে রুখতে কড়া অবস্থান নিল নবান্ন। বৃহস্পতিবারই নবান্ন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অকারণে কোনও রাজ্য সরকারি কর্মচারি যদি অফিস কামাই করেন তাহলে কড়া শাস্তির মুখে পড়বেন। এমনকি শুক্রবার কোনও রকম ছুটি নেওয়া চলবে না।

স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। আর কী কী বলা হয়েছে নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে? যদি কোনও কর্মচারি যদি ৯ মার্চের আগে থেকেই ছুটি নিয়ে থাকেন, বা কোনও কর্মচারি যদি হাসপাতালে ভর্তি থাকেন অথবা পরিবারের কারও মৃত্যু হলে তিনি শাস্তির আওতায় পড়বেন না। এছাড়া চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, এবং ৯ মার্চের আগে থেকে নেওয়া সবেতন ছুটি (আর্নড লিভ) নেওয়া থাকে তবে তিনিও ছাড় পাবেন।

অন্যথায় কেউ যদি ১০ মার্চ কামাই করেন তবে তাঁর একদিনের বেতন কাটা তো যাবেই তার ওপর তাঁর কর্মজীবনের একদিন কমে যাবে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি সমস্ত দফতরের বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, যদি এরপরও কোনও কর্মচারি যদি গড়হাজির থাকেন তবে তাঁকে শোকজ করতে হবে। সংশ্লিষ্ট কর্মী যদি সন্তোষজনক জবাব দিতে না পারেন তবে কিনি শাস্তির মুখে পড়বেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতেও একইরকম কড়া অবস্থান নিয়েছিল নবান্ন।


More Stories
সব সরকার এক,আমাদের লোকেরা রাষ্ট্র বা সংবিধান বোঝে না : ক্ষুব্ধ বিজেপি সাংসদ
পরিবারের সম্মতি ছাড়া সোনম ওয়াংচুকের কোনও চিকিৎসা নয়, জানালেন স্ত্রী
বাড়ি রং করাও ধ*র্ষণ! ঋতব্রতকে নিয়ে ধর্ষ*কের নতুন সংজ্ঞা মদনের